মোঃ মোস্তাফিজুর রহমান, দর্শনা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
২০২৪-২৫ আখরোপন /মাড়াই মৌসুমে আখরোপন লক্ষ্যমাত্রা অর্জন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে আখচাষি সভা ৩০ শে সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল ৫ টার সময় চুয়াডাঙ্গা সাবজোনের মোমিনপুর কেন্দ্রের নাগদাহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত আখচাষী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক(কৃষি)।
বিশেষ অতিথি ছিলেন মো.মাহবুবুর রহমান, ডিজিএম (সম্প্রসারণ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আখচাষ মো.কমল হোসেন।

এছাড়াও অত্র এলাকার আখচাষী সহ গর্ণমান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।