খবির উদ্দীন, ষ্টাফ রিপোর্টারঃ
কেরু এ্যান্ড কোম্পানির(বাংলাদেশ) লি এর বানিজ্যিক খামারে সুগারক্যান প্লান্ট আখ রোপণ পরিদর্শন করলেন এমডি মোঃ রাব্বিক হাসান এফসিএমএ।
আজ ১৪ অক্টোবর কেরু এ্যাণ্ড কোম্পানি (বাংলাদেশ)লি. এর আড়িয়া কৃষি খামারে সুগারক্যান প্লান্টার দ্বারা আখরোপন সরেজমিনে পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে দিক নির্দেশনা দেন ব্যবস্থাপনা পরিচালক মো.রাব্বিক হাসান এফসিএমএ।
পরিদর্শনকালে ব্যবস্থাপনা পরিচালক'র সঙ্গে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া ও খামার ইনচার্জ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।