১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামীম কামাল-এঁর মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট-০২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের টানা ৭ বারের নির্বাচিত সাবেক আইন প্রণেতা মরহুম মজিবর রহমান-এঁর মেঝ পুত্র সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামীম কামাল-এঁর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে অবস্থিত উত্তর বাংলা কলেজ মিলনায়তনে স্থানীয় সুধীজনদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামীম কামাল প্রমুখ। এ সময় লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৩টা ৩০মিনিটে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামীম কামালের আগমন উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিপুর তিস্তা সড়ক সেতু হতে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাটের উত্তর বাংলা কলেজে এসে শেষ হয়।

এদিকে রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের আদিতমারীর নিজ বাসভবনে সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামীম কামাল মর্মে জানা গেছে।

উল্লেখ্য যে, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামীম কামাল আগামী সংসদ নির্বাচনে ১৭, লালমনিরহাট-০২ (আদিতমারী-কালীগঞ্জ) আসন হতে অশংগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন মর্মে আরও জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার সম্পর্কে দেখুন

জনপ্রিয় খবর

লালমনিরহাটে ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামীম কামাল-এঁর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১২:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪