১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অচেনা প্রণয়ের ছায়াপথে

শাহনাজ পারভীন মিতা

আবছায়া জীবন বৃষ্টিতে ভিজে ঝরাপাতা
যে বাতাস বয়ে চলে মন ছুঁয়ে নিস্তব্ধতা ,
হটাত দরজাগুলো কেঁপে ওঠে বজ্রপাতে
সেই আলোকে কেউ কি উঁকি দেয় সুপ্রভাতে!

 

মাধবীলতা দোল খায় প্রেম তুমি অশেষ
ব্যথার সাগরে সুখ খুঁজে ফেরে অনিমেষ,
লিলুয়া বাতাস একাকী বলে কে -সে,সে -কে,
জীবন প্রহরে অজানা গল্প জলরং ছবি আঁকে।

 

শুনশান নীরবতায় কবীর সুমন গান গায়
এক কাপ চায়ে প্রেম ফিরে আসে ভাবনায়,
নদীজল ঢেউ বয়ে চলে উদ্দাম স্রোতধারায়
গহন মনের ব্যাথা রুপ পায় কল্প কবিতায় ।

সেই নিস্তব্ধক্ষণে কে তুমি জীবন স্বপ্ন উড়াও
ব্যথার কাজল দুচোখ জুড়ে,কখনও মায়া জড়াও।

ট্যাগ:
রিপোর্টার সম্পর্কে দেখুন

জনপ্রিয় খবর

অচেনা প্রণয়ের ছায়াপথে

প্রকাশের সময় : ০৫:৩৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শাহনাজ পারভীন মিতা

আবছায়া জীবন বৃষ্টিতে ভিজে ঝরাপাতা
যে বাতাস বয়ে চলে মন ছুঁয়ে নিস্তব্ধতা ,
হটাত দরজাগুলো কেঁপে ওঠে বজ্রপাতে
সেই আলোকে কেউ কি উঁকি দেয় সুপ্রভাতে!

 

মাধবীলতা দোল খায় প্রেম তুমি অশেষ
ব্যথার সাগরে সুখ খুঁজে ফেরে অনিমেষ,
লিলুয়া বাতাস একাকী বলে কে -সে,সে -কে,
জীবন প্রহরে অজানা গল্প জলরং ছবি আঁকে।

 

শুনশান নীরবতায় কবীর সুমন গান গায়
এক কাপ চায়ে প্রেম ফিরে আসে ভাবনায়,
নদীজল ঢেউ বয়ে চলে উদ্দাম স্রোতধারায়
গহন মনের ব্যাথা রুপ পায় কল্প কবিতায় ।

সেই নিস্তব্ধক্ষণে কে তুমি জীবন স্বপ্ন উড়াও
ব্যথার কাজল দুচোখ জুড়ে,কখনও মায়া জড়াও।