
হামিদুল হক মন্ডল গাইবান্ধা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল বলেছেন- শপথের আলোকে রুকন ভাই-বোনদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এমনকি আল্লাহকে জবাবদিহির অনুভূতি নিয়ে ময়দানে দায়িত্ব পালন করতে হবে।
৬ নভেম্বর বিকেলে স্থানীয় গাইবান্ধা দারুল আমান ট্রাস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় শপথের একজন রুকন হিসেবে প্রত্যেক ভাই-বোনদেরকে কথা, কাজ ও ব্যক্তিগত লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা রাখতে হবে। সমালোচনা, অহংকার ও হিংসা বিদ্বেষের মনোভাব পরিহার করতে হবে। সকল প্রকার কাজ করতে হবে পরামর্শের ভিত্তিতে”।
তিনি আরো বলেন, “সমাজে ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আল কোরআনের কোনো বিকল্প নাই। তিনি বলেন, আমরা মালিক বা নেতা নই, আমরা সেবক। তাই বিপ্লব পরবর্তী অনুকুল পরিবেশকে কাজে লাগিয়ে দ্বীন প্রতিষ্ঠার মঞ্জিলে মকসুদে এগিয়ে যেতে হবে। ” বিশেষ অতিথী হিসেবে আরো বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও সাবেক নীলফামারী জেলা আমীর মাওলানা আব্দুর রশিদ। তিনি তার বক্তৃতায় বলেন-” নিজকে কোরআন হাদিসের আলোকে গড়ে উঠে যোগ্যতার মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ভূমিকা রাখতে হবে।
নবনির্বাচিত জেলা আমীর আব্দুল করিম বলেন, “আমার শত অযোগ্যতার মধ্যেও আপনারা আমাকে যে গুরু দায়িত্ব প্রদান করলেন সেজন্য দায়িত্ব পালনে আপনাদের নিকট থেকে সর্বাত্মক সহযোগীতা কামনা করছি।
উল্লেখ্য, রুকন সম্মেলনের শুরুতে নব-নির্বাচিত জেলা আমীর হিসেবে আব্দুল করিমকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল। শেষে রুকনদের গোপন ভোটে জেলা মজলিশে শুরার সদস্য নির্বাচনে রুকনদের ভোট গ্রহণ করা হয়।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 










