
শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ
শালিখা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে ‘জাতীয় কন্যা শিশু দিবস’ উপলক্ষে আলোচনা অনুষ্ঠান করা হয় গতকাল সোমবার দুপুর ১২টায়। ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ উক্তিকে প্রতিপাদ্য করে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ মহোদয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব আব্দুল আওয়াল। বিশেষ বক্তা হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন, মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা নাসিমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল ইসলাম, সাংবাদিক হিমাংশুদেব বর্মন এবং উপস্থিত মায়েদের পক্ষ থেকে মাধুরী বিশ্বাস।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ নূরোল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা বীথি মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মেছবা উদ্দিন প্রমুখ।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 










