০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪ দফা দাবিতে ঝিনাইদহে মৌচিক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি:

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তিসহ ৪ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে বৈরি আবহাওয়া উপেক্ষা করে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ কর্মসূচির আয়োজন করে মোবারকগঞ্জ সুগার মিলের (মৌচিক) শ্রমিক-কর্মচারীরা।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে চিনিকলের ব্যবস্থাপক গৌতম কুমার মন্ডল, তানজিমুল ইসলাম, ইক্ষু উন্নয়ন সহকারী আব্দুল হাই সিদ্দিকী, চিনিকলের সিআইসি সদস্য ইমরান পারভেজ, সেন্টার গার্ড কাম স্কেলম্যান আব্দুল লতিফসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনকে কৃষি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত ও ইক্ষু সম্প্রসারণ উইং গঠনের দাবি জানান।

ট্যাগ:
রিপোর্টার সম্পর্কে দেখুন

জনপ্রিয় খবর

৪ দফা দাবিতে ঝিনাইদহে মৌচিক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

প্রকাশের সময় : ১২:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪