
তুমি ঘুরে আসো নির্জন প্রান্তর
কোথাও কেউ থাকতে পারে তোমার অপেক্ষায়
ওগো সমুদ্রবিলাসী মেয়ে
জলাঙ্গীর ঢেউয়ে ঢেউয়ে ভেসে যাও বিরহীর ছায়ায়।
গোধুলির রঙ মাখো সলাজ শরীরে
আকাশেতে কুপোকাত মৃগনাভী তারার হাসি
বাথানের সব সুখ তোমার ভূষণ
জিআই পণ্যের তালিকায় তোমার কোলাজ ।
তুমি ঘুরে আসো দুবলার চর হিরণপয়েন্ট
তুমি ছুঁয়ে দাও প্রিয় কুয়োকাটা উপসাগরের ঢেউ
তোমার হস্তরেখায় কক্সেসবাজারের নিদ্রাবিলাস
মেঘেদের দেশে আছে তোমার পাহাড়প্রতীম স্তনফ্ল্যাট।
পুলিনের বালি মাখো তোমার দিগম্বর কায়ায়
সাবানেরা সেরে নিক কঠোর স্নান তোমার সত্তায়
ধেয়া আসা ঢেউগুলো সারুক পিকনিক তোমার বৃন্দাবনে
কুইন্স আইল্যান্ড ভূলে যাক বিষাদের যতোসব স্মৃতি।
তুমি চলে আসো গীতিচয়নের ঢালে
তোমার শীৎকারে মুছে যাক পৃথিবীর আসন্ন বিপদ।

রিপন শান
লেখক, কবি ও সাংবাদিক।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 










