
মোঃ রাসেদুল হক,চীফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গা জেলার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি( বাংলাদেশ)লিঃএর নবনিযুক্ত ব্যবস্হাপনা পরিচালক পদায়ন হয়েছেন জিলবাংলা চিনিকলের ব্যবস্হাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান ও জিল বাংলা চিনিকলে ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন কে বদলীর আদেশ দিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ অব পারসোনেল হামিদুল ইসলাম। আজ বৃহস্পতিবার ১২/০৯/২৪ইং অফিস কপিতে চীফ অব পারসোনেল সাক্ষরিত পত্রে এই আদেশ দেন।কেরু এ্যান্ড কোম্পানিতে ব্যবস্হাপনা পরিচালক আব্দার হোনেন,তসলিম উদ্দিন প্রমানিক পর দির্ঘ ১৬ বছর পর এক সৎ,কর্মঠ,ভদ্র একজন এমডি মোঃ রাব্বিক হাসান এর পদায়ন হলো।এই সংবাদ কেরু,র ক্যাম্পাস ছড়িয়ে পড়লে শ্রমিক,কর্মচারী,কর্মকর্তা ও চুয়াডাঙ্গা জেলার আখ চাষিরদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। এর পৃর্বে রাব্বিক হাসান জয়পুরহাট চিনিকল,কেরু এ্যান্ড কোম্পানিতে মহাব্যবস্হাপক(অর্থ)হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। রাব্বিক হাসান জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠ কে বলেন অত্র প্রতিষ্ঠানের শ্রমিক,কর্মচারীরা,কর্মকর্তা ও আখ চাষিগন আমার কাজে সহযোগিতা করলে কেরু,র এ্যান্ড কোম্পানির সব ইউনট কে লাভ জনক করা সহ চিনিশিল্পকে উন্নত শিকরে দাড় করাবো ইনশাআল্লাহ।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 










