
মো:রাসেদুল হক,চীফ রিপোর্টারঃ আজ ১৮ সেপ্টেম্বর ২০২৪ সরকার এ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে। মন্ত্রী পরিষদ বিভাগের সাধারণ অধিশাখার যুগ্ম সচিব সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত পরিপত্রে জানানো হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং তাদের অবসরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬৫ বছর। এতদিন বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল সাধারণের জন্য ৩০ বছর। যা মুক্তিযোদ্ধা ও তার পৌষ্যদের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত বর্ধিত ছিল। অবসরের বয়সসীমা নির্ধারণিত ছিল ৬৫ বছর। বাংলাদেশ এডমিনিষ্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুবুর রহমানের দেয়া পত্র মোতাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত ০৫ সেপ্টেম্বর থেকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই শেষে আজ ১৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
এই ঘোষনার ফলে দেশের সকল পর্যায়ের শিক্ষার্থী ও সরকারি চাকরিপ্রার্থীদের মাঝে দীর্ঘদিনের বিরাজমান হতাশা দূর হবে মর্মে সরকার আশাবাদী।
অপরদিকে সরকারের এই ঘোষণা দেশের সর্বমহলে প্রশংসিত হচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 















