০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় নিখোঁজ ভ্যান চালকের মরদেহ উদ্ধার

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গায় নিখোঁজের দু’দিন পর পুলিশ এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে।

শুক্রবার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের রাস্তার পাশে বাঁশ বাগান ভালাইপুর গ্রামের মাঝের পাড়ার মুক্তিযোদ্ধা মৃত আব্দুস সাত্তারের ছেলে ভ্যানচালক আলমগীর (৪০)’র মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহতের ভাই জহুরুল জানান,বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে তার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেননি আলমগীর। রাতে বাড়ি না ফিরলে তাকে খোঁজাখুজি করা হয় এবং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:
রিপোর্টার সম্পর্কে দেখুন

জনপ্রিয় খবর

চুয়াডাঙ্গায় নিখোঁজ ভ্যান চালকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০১:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪