
মোঃ লাবলু হোসেন
তোমার ছিলাম তোমার আছি
তোমারি থাকবো,
আপন মনে তোমার ছবি
হৃদয়ে আঁকবো।।
আমার বুকে লেখা আছে
শুধু তোমার নাম,
দিলানা দিলানা প্রিয়া
ভালোবাসার দাম।।
তবু আমি মনের মাঝে
তোমারে রাখবো।
আপন মানুষ চিনলা না-রে
করলা অবহেলা,
প্রেমের নামে ছলোনা তে
খেলো পাশা খেলা।।
তবু আমি ভালোবেসে
তোমারি ডাকবো।
আমায় ছেড়ে তুমি যদি
বিলাও কারো মন,
তবু ভালোবাসবো আমি
হয়ে আপনজন।।
বেহায়া মন বারে বারে
তোমারে চাইবো।

লেখক:
মোঃ লাবলু হোসেন
কবি, সাহিত্যক ও ছড়াকার।
লোকনাথপুর,দর্শনা-চুয়াডাঙ্গা
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 










