০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পূবাইল আদর্শ কলেজের এডহক কমিটির সাথে সভাপতির মতবিনিময়

রবিউল আলম,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ পূবাইল আদর্শ কলেজের গভর্নিং বডির (এডহক) নবনির্বাচিত সভাপতি ও সদস্যদের সাথে আলোচনা শেষে প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাদের সাথে মতবিনিময় সভা করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। আলোচনার প্রারম্ভে নবনির্বাচিত সভাপতি কে পূবাইল আদর্শ কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

রবিবার ৬ অক্টোবর সকালে কলেজের হলরুম মিলয়নাতন কক্ষে অধ্যক্ষ কাইয়ুম খানের সভাপতিত্বে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভাস্থলে প্রধান অতিথির বক্তব্য রাখেন,পূবাইল আদর্শ কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য, গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন,কলেজের অধ্যক্ষ কাইয়ুম খান, উপাধ্যক্ষ আবুল হাসনাত লাইস।এসময় সকল শিক্ষক শিক্ষিকা সহ পূবাইল থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার সম্পর্কে দেখুন

জনপ্রিয় খবর

পূবাইল আদর্শ কলেজের এডহক কমিটির সাথে সভাপতির মতবিনিময়

প্রকাশের সময় : ০৫:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪