
নাসির উদ্দীন (আত্রাই) নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ-৬ আসন (রাণীনগর -আত্রাই)দুই উপজেলার সনাতন ধর্মাবলম্বী সকল কে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ -৬ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীক প্রাপ্ত বিএনপি নেতা নওগাঁ জেলা বিএনপি র যুগ্ম আহ্বায়ক শেখ মোঃরেজাউল ইসলাম রেজু।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাউৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন।
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আমি সনাতন ধর্মাবলম্বী দেশ ও প্রবাসে রাণীনগর -আত্রাই জনপদের বাসিন্দা যে যেখানেই অবস্থান করছেন সকল কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সারা দেশের ন্যায় রাণীনগর আত্রাই জনপদে যথাযথ উৎসাহ উদ্দীপনা এবং বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্যে দিয়ে দুর্গা পূজা উদযপন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ।
দুর্গাপূজা উপলক্ষে সমাজের সকল স্তরের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে একত্রিত হন। মিলিতহন আনন্দ উৎসবে।
সকলের সম্মিলিত অংশগ্রহণ এই উৎসব কে সার্বজনীন রুপ দিয়েছে।

দুর্গাপূজা এই জনপদের জনগনের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন সেই সাথে সকলের সু স্বাস্থ্য সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন, অহিংস নেতা খ্যাত এই জনপদে জনপ্রিয় বিএনপি নেতা শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু ।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 















