
খবির উদ্দীন, ষ্টাফ রিপোর্টারঃ
কেরু এন্ড কোং বাংলাদেশ লিমিটেড এর সিআইসি ও কেরু’র শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ৯ম বারের নির্বাচিত সফল সাধারণ সম্পাদক জনাব মাসুদুর রহমান মাসুদ আজ ১৭-১০-২০২৪ ইং তারিখ হতে তাঁর দীর্ঘ চাকুরী জীবনের অবসর গ্রহণ করলেন।
কেরু এন্ড কোং তে চাকুরী করা অবস্থায় তিনি তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি কেরুর’ শ্রমিক ও কর্মচারীদের একজন অবিভাবক হিসেবে দিন-রাত পরিশ্রম করেছেন। তাঁর পরিশ্রমের প্রাপ্তি হিসেবে ০৯ (নয়) বার নির্বাচিত সাধারণ সম্পাদক।
কেরুতে চাকুরীরত শ্রমিক ও কর্মচারীরা যেকোনো বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁর সহকর্মীরা বলেন, চিরাচরিত নিয়ম হিসেবে অবসর গ্রহণ করতে হয়। মাসুদ ভাই চাকুরীতে না থাকলেও সকল শ্রমিক ও কর্মচারীদের মনে প্রাণে মিশে থাকবেন।
ব্যাক্তিগত জীবনে তিনি ২ সন্তানের জনক। তাঁর পুত্র সন্তান সৌমিক হাসান রুপম কেরু এন্ড কোং বাংলাদেশ লিমিটেড এর ডিস্ট্রিলারী বিভাগের ঢাকা ওয়্যার হাউজের বন্ডেড ইনচার্জ।
তাঁর অবসরে কেরুর’ শ্রমিক ও কর্মচারীরা সকলে ‘রুপম’ কে কেরুর’ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই।
অনেকেই জনাব মাসুদের যে সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তা থেকে ভবিষ্যতে আরও উন্নতি কল্পে রুপম কে এখন থেকে শ্রমিক ও কর্মচারীদের দেখভাল করার জন্য জোর দাবি জানিয়ে আসছে। অনেকেই প্রকাশ্যে রুপম কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণাও দিচ্ছে।
অনেকেই বলছেন যে রুপম ছোট থেকেই মানুষের বিপদে আপদে যেভাবে সবসময়ই পাশে থাকে তা প্রশংসনীয়। আগামী ২০২৫ সালের নির্বাচনে রুপম কে সাধারণ সম্পাদক হিসেবে পেতে কেরুর’ সকল স্তরের শ্রমিক ও কর্মচারীরা এক কাতারে থেকে জয় নিশ্চিত করবে।

তাঁরা আরও বলেন, কেরু’জ শ্রমিক ইউনিয়নের সব থেকে শৃংখলাদ্ধ সংগঠন হচ্ছে মাসুদ সংগঠন। এ সংগঠনে ৪০০ (চার শত) এর অধিক একনিষ্ঠ কর্মী রয়েছে।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 















