
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানির(বাংলাদেশ) লিঃ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নতুন সাধারণ সম্পাদকের দায়িত্বভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় শ্রমিক- কর্মচারীর কার্যালয়ে চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু,র শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান এফসিএমএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (অর্থ) মোঃ আঃ সাত্তার,মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্হাপক(ডিস্টিলারি) রাজিবুল হাসান, ব্যবস্হাপক (পরিঃ-প্রকৌ) মোঃ আবু সাইদ, ব্যবস্হাপক(অর্থ)মোঃ গোলাম জাকারিয়া রাকিব, জিলবাংলা চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ ইউসুফ আলী।শ্রমিক ইউনিয়নের সহ-সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মফিজুল ইসলাম, রেজাউল করিম সহ সকল বিভাগের সদস্যগন।
এসময় প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসানের এফসিএমএ মাধ্যমে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সহ-সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান।
উল্লেখ ১৭ অক্টোবর ৯ বারের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ চাকুরী হতে অবসর গ্রহন করলে সাধারণ সম্পাদক পদটি শূণ্য হয়।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 















