
ভালোবাসার রাজপ্রসাদে
মোঃ লাবলু হোসেন
ভালোবাসার রাজপ্রসাদে
আমার এ-মন দুঃখে কাঁদে
পেলামনা তার মন,
রাজ্য ছাড়া হয়না রাজা
মনের রাণী দিলো সাজা
হয়ে আপনজন।
আমি ছিলাম কতো আপন
ভালোবাসার দিলো দাফন,
এখন আমার নাইরে তাহার
একটু প্রয়োজন।
কারে তুমি দিলা এ-মন
কে তোমারে হইলো আপন,
আসল নকল চিনলা না-রে
কোনটা যে রতন।
বলেছিলে সারাজীবন
থাকবে তুমি হোকনা মরণ,
তবে কেনো ভুলে গেলে
রাখলে না সম্বরণ।
লাবলু হোসেন, লোকনাথ পুর দর্শনা চুয়াডাঙ্গা।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 










