
মোঃ সাইদুর রহমান জীবননগর প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার জীবননগরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই জীবননগর উপজেলা যুবদলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় সভাপিত্ব করেন জীবননগর যুবদল আহ্বায়ক মইনুদ্দিন ময়ীন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপি’ সভাপতি আনোয়ার হোসেন খান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি শাহাজান কবীর ।
আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সেক্রেটারি শাহজাহান আলী, উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সহ-সভাপতি জীবননগর উপজেলা আবুল কালাম আজাদ পরকী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ইকবাল ঠান্ডু ও পৌর যুব দলের আহবায়ক হযরত আলী, সদস্য সচিব মনির হোসেন ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতা কর্মী উপস্থিত ছিলেন।
মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, যুবদল দেশ ও জাতির কল্যাণ কাজ করে যাবে। আজকের এই যুবদল গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আম ১৭ টি বছর সংগ্রাম করে গেছে । জেল জুলুম হত্যার শিকার হয়ে এই ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করেছে ।
তাই এই বাংলার মাটিতে আর যেন কোন স্বৈরাচার সরকার ফিরে আসতে না পারে সে বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।। সমাজে সাধারণ মানুষের উপর যারা অন্যায় অত্যাচার করেছে সেসব ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 










