
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় পৌরশহরের নিলাপট্রিতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদল ও শহর যুবদলের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান লিটন।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ওসমান গনি, শহর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সুকন, শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, শেখ মোঃ কাঞ্চন, সামিদুল হক জামাই, যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার , রুপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, রাজনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাদা মিয়া, কলসপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা যুবদলের সদস্য সুলাইমান সিদ্দিকী সানি প্রমুখ।
কলসপাড় ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নাজমূল হোসাইন নাদিমের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকির সভায় উপজেলা-শহর বিএনপি সহ উপজেলা যুবদল ও শহর যুবদলের বিভিন্ন স্তরের শত-শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 










