০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল রানাকে ডিএমপির সদর দফতরে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

আদেশে বলা হয়, সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল রানাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে তার নামের পাশে উল্লিখিত স্থানে (ডিএমপির সদর দফতরে) বদলি করা হলো।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলশান এলাকায় এক সেনা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার সোহেল রানার বিরুদ্ধে। একদিন পরেই এলো তার এই বদলির খবর।

ট্যাগ:
রিপোর্টার সম্পর্কে দেখুন

জনপ্রিয় খবর

গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনারকে বদলি

প্রকাশের সময় : ০৭:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪