০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাসানচরে গেল আরও পাঁচ শতাধিক রোহিঙ্গা

চট্টগ্রাম ব্যুরো:

২৪তম দফায় কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবির থেকে স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে আরও ৫ শতাধিক রোহিঙ্গা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৭টায় চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব থেকে নৌবাহিনীর জাহাজযোগে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হয়।

এর আগে, সোমবার দুপুর থেকে এসব রোহিঙ্গাদের উখিয়া কলেজ মাঠ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এ সময় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, এপিবিএন, সেনাবাহিনীর সমন্বয়ে ছিল তিন স্তরের নিরাপত্তা বলয়। পরবর্তীতে রাত ১১টার দিকে রোহিঙ্গাদের বহনকারী বাস উখিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যের রওনা দেয়।

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এনে নিবন্ধনের আওতায় আনা হয়। এবার ২৪তম দফায় পাঁচ থেকে ছয়শ রোহিঙ্গা এবার ভাসানচরে যাচ্ছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১৪ ফেব্রুয়ারি ২৩তম দফায় এক হাজার ৫২৭ জন রোহিঙ্গা ভাসানচরে যান। এখন পর্যন্ত ২২ দফায় ৩২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে। ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় ভাসানচর যায় রোহিঙ্গারা।

ট্যাগ:
রিপোর্টার সম্পর্কে দেখুন

জনপ্রিয় খবর

ভাসানচরে গেল আরও পাঁচ শতাধিক রোহিঙ্গা

প্রকাশের সময় : ০৩:২১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪