
কায়াহীন চাওয়া
– শাহনাজ পারভীন মিতা
তুমি শরীরি নাকি অশরীরি কেউ
হৃদয় গভীরে ঝড় অশান্ত ঢেউ,
কত দূর তুমি !কোন কাননের ফুল
ভোরের শিশিরে ঝরা শিউলি ফুল।
যে ফুলের না মালা গাঁথা যায়
ক্ষণিকের সুবাস রৌদ্র বাতাসে হারায়,
তবুও আকুল রাত্রি কাটে অপেক্ষায়
ভোরের শিশিরে শিউলির মুগ্ধতায় ।
সমুদ্রের বুকে বাজে শঙ্খের ধ্বনি
ধূলায় লুটায় কত ভাঙ্গা আধুলি,
জীবন প্রহরে তুমি কি খুঁজে পাও
অশরীরি আত্মায় শূন্যে মিলাও ।
অশরীরির মাঝে শরীর ডুবে মরে
গহন মনে কত ফুল অসময়ে ঝরে।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 










