
হামিদুল হক মন্ডল গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে যুবদলের পথসভায় নুরুল ইসলাম নয়ন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ববস্থার পুনঃপ্রবর্তন করতে হবে।
৩ রা নভেম্বর রোববার দুপুরে পলাশবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক মোশফেকুর রহমান রিপন এর সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু আহম্মেদ এর সঞ্চালনায় পৌর যুবদলের আয়োজনে পথ সভা ও লিফলেট বিতারণ অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রংপুর বিভাগীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম নাজু।
এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সহ- সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইউনুছ আলী দুখু, এ্যাডঃ আল আমিন, আজাদুল আকন্দ, উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, পৌর যুবদলের আহবায়ক লতিফ,সদস্য সচিব হেমাইদুল, সিঃ যুগ্ম আহবায়ক রহুল আমিন,যুগ্ম আহবাযক সুমন,রাজু প্রমুখ।
পথ সভা শেষে পলাশবাড়ীর চৌমাথায় পথচারী ও দোকানদারের মাঝে ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপি,র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সন্মিলিত লিফলেট বিতারণ করেন।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 










