০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

হামিদুল হক মন্ডল গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার বালাআটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মন্ডলের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

৪ নভেম্বর সোমবার সকালে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে বিক্ষুব্ধ এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মন্ডল অতিসত্বর পদত্যাগ না করলে তাকে আর বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না।

মানববন্ধনে অভিযোগ করা হয়, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন রাজনৈতিক পরিচয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির সাথে নিয়োগ বাণিজ্যসহ নানা আর্থিক দুর্নীতিতে জড়িত ছিলেন। প্রধান শিক্ষক বিদ্যালয়ের দাতা সদস্য করার নাম করে সাজু মিয়ার কাছ থেকে ৬০ হাজার টাকা নেন, কিন্তু তাকে সদস্য না করে পুরো টাকা আত্মসাৎ করেন। এছাড়াও মাহাবুর রহমানের কাছ থেকে ১৬ লাখ টাকা ঘুষ নিয়ে তাকে অফিস সহকারী পদে নিয়োগ দেন। বিদ্যালয়ের জমিতে পাঁচটি ঘর নির্মাণ করে সেগুলো বরাদ্দ দিয়ে ৪ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগও তোলা হয় মানববন্ধনে।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, অফিস সহায়ক মো. আল আমিন, আয়া মোছা. রাবেয়া বেগম, ও ঝাড়ুদার বুলবুলিকে নিয়োগ দিয়ে সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বক্তারা জানান, বিদ্যালয়ের শিক্ষার মান নিম্নগামী হওয়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার সন্তোষজনক নয়। গত পরীক্ষায় উত্তীর্ণের হার ছিল মাত্র ৪০ শতাংশ।

বক্তারা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে বলেন, অনিয়ম ও দুর্নীতির দায়ে তাকে বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে তাজুল ইসলাম, একেএম ফজলুল হক, মো. সাজু মিয়া, জাকিরুল ইসলাম ও অভিভাবক সাদা মিয়া, জিয়াউর রহমান ও নয়া মিয়া বক্তব্য রাখেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মন্ডলের বক্তব্য জানতে চাইলে তিনি এসব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেন।

ট্যাগ:
রিপোর্টার সম্পর্কে দেখুন

জনপ্রিয় খবর

গাইবান্ধায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশের সময় : ০২:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪