০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রঙিন স্বপ্ন

রঙিন স্বপ্ন

– কলমে-রূপা বাড়ৈ

কোথাও আলো নেই নিঝুম রাত শান্ত
আঁধারের মাঝে প্রেমিক দু’টি মন অশান্ত,
জোছনার আলো ছুঁয়ে দুজনে নিরব নিস্তব্ধ
পার্থিব সৌন্দর্যেও চলে, ছন্দ পতনের দন্দ।

আলোতে ফিরবে প্রেমিকজন আঁধার মুছে
আলোর খোঁজে দিকবিদিক, মন ছুটছে,
অমসৃণ পথে ছড়ানো অসম প্রেম কাঁটা
বাঁধার পাহাড় পেরিয়ে তবু সম্মুখে হাঁটা।

প্রেমিক হৃদয়ে আলো স্পর্শ করবেই
প্রেমে শতভাগ পূর্ণতা পেয়ে মায়া ছড়াবেই,
প্রেমিক কখনো দূর প্রান্তে যায় না চলে
ধান্ধাবাজি ছলনার আগুন নিভিয়ে ফেলে।

স্বপ্নীল আনন্দে খুশিতে মন থাকে লুকিয়ে
কান্না পাহাড়ের ঝর্ণার স্রোত যায় বয়ে,
জীবন থেকে ধূসর কালো রঙ মুছিয়ে
সাদা রঙে মন এঁকে তারুণ্য দেয় ছড়িয়ে।

ট্যাগ:
রিপোর্টার সম্পর্কে দেখুন

জনপ্রিয় খবর

রঙিন স্বপ্ন

প্রকাশের সময় : ১০:১৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

রঙিন স্বপ্ন

– কলমে-রূপা বাড়ৈ

কোথাও আলো নেই নিঝুম রাত শান্ত
আঁধারের মাঝে প্রেমিক দু’টি মন অশান্ত,
জোছনার আলো ছুঁয়ে দুজনে নিরব নিস্তব্ধ
পার্থিব সৌন্দর্যেও চলে, ছন্দ পতনের দন্দ।

আলোতে ফিরবে প্রেমিকজন আঁধার মুছে
আলোর খোঁজে দিকবিদিক, মন ছুটছে,
অমসৃণ পথে ছড়ানো অসম প্রেম কাঁটা
বাঁধার পাহাড় পেরিয়ে তবু সম্মুখে হাঁটা।

প্রেমিক হৃদয়ে আলো স্পর্শ করবেই
প্রেমে শতভাগ পূর্ণতা পেয়ে মায়া ছড়াবেই,
প্রেমিক কখনো দূর প্রান্তে যায় না চলে
ধান্ধাবাজি ছলনার আগুন নিভিয়ে ফেলে।

স্বপ্নীল আনন্দে খুশিতে মন থাকে লুকিয়ে
কান্না পাহাড়ের ঝর্ণার স্রোত যায় বয়ে,
জীবন থেকে ধূসর কালো রঙ মুছিয়ে
সাদা রঙে মন এঁকে তারুণ্য দেয় ছড়িয়ে।