
রাশেদুল হক, চীফ রিপোর্টার ২০২৪-২৫ রোপন মৌসুমে হট ওয়াটার ট্রিটমেণ্ট প্লাণ্ট এর মাধ্যমে আখের বীজ শোধন কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ)লি.এর সূযোগ্য ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান এফসিএমএ। মঙ্গবার ৫ নভেম্বর একইদিন মিলসগেট পশ্চিম সাবজোনের ২২ নং ইউনিটে সরাসরি আখ রোপনের সময় উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ)লি.এর সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক জনাব মো.রাব্বিক হাসান এফসিএমএ ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- মহাব্যবস্থাপক(কৃষি)জনাব মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম (সম্প্র.)জনাব মো.মাহবুবুর রহমান,ব্যবস্হাপক( বীজ)দেলোয়ার হোসেন সংশ্লিষ্ট সাবজোন প্রধান মো.মোজতাহিদুল ইসলাম,কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সিডিএ ফরহাদ খান।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 











