
জাহিদ হাসান,ষ্টাফ রিপোর্টারঃ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ)লিঃ এর ২০২৪-২৫ আখরোপন /মাড়াই মৌসুমে আখরোপন লক্ষ্যমাত্রা অর্জন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে আখচাষি সভা গতকাল ৫ নভেম্বর বিকাল ৪•৩০ মিনিট মিলসগেট পশ্চিম সাবজোনের মদনা কেন্দ্র কর্তৃক আয়োজিত মদনা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যাণ্ড কোং(বাংলাদেশ)লি.এর সূযোগ্য ও সুদক্ষ ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান এফসিএমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমন কুমার সাহা,মহাব্যবস্থাপক (কারখানা), মহাব্যবস্থাপক (কৃষি)মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া এবং ডিজিএম (সম্প্রসারণ)মো.মাহবুবুর রহমান ।
সভাপতিত্ব করেন বিশিষ্ট আখচাষি মো.সিরাজুল ইসলাম। সভায় ব্যবস্থাপনা পরিচালক আখ ফসলকে পোকামাকড়মুক্ত করার পাশাপাশি অধিক ফলন ও অধিক চিনি আহরনের লক্ষ্যে সুষম মাত্রায় সার প্রয়োগ ও আখের ডিট্রাসিং করতে উপস্থিত চাষিভাইদের বিনীত অনুরোধ করেন।
সভায় মহাব্যবস্থাপক (কারখানা) চাষীভাইদের কেন্দ্রের ঐতিহ্য রক্ষায় অধিক পরিমান আখরোপন করার পাশাপাশি পরিস্কার -পরিচ্ছন্ন আখ মিলে সরবরাহ করার জন্য অনুরোধ করেন। মহাব্যবস্থাপক (কৃষি) আখরোপনে বিশেষ করে আঁশপোকা মুক্ত করতে বীজ শোধন করার প্রতি গুরুত্বারোপ করেন যাতে অল্প জমি হতে অধিক ফলন নিশ্চিত করা যায়।
তিনি বোরো ধান রোপনের পূর্বেই যাতে জমির আখ তোলা যায় সেদিকে নজর রাখবেন বলে সঠিক পরিকল্পনার জন্য চাষীদের ধৈর্য্য ধরার আহবান জানান।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 










