
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৪-২০২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন খাত থেকে প্রণোদনা কর্মসূচীর অধীনে চলতি মৌসুমে উপজেলার ৩ হাজার ১০০শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে।
(৬ নভেম্বর) বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদের তত্বাবধানে উপজেলা পরিষদ মাঠে সার-বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনিসুর রহমান।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস আলী দেওয়ান, দুলাল হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এ সাংবাদিককে বলেন, বুধবার চলতি মৌসুমে ৩ হাজার ১০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ-সার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ১৯০ জন কৃষকের মাঝে গম বীজ, ১৮০ জনকে ভূট্টা বীজ, ৩০ জনকে পেঁয়াজ বীজ ও ফসলের বরাদ্দ অনুযায়ী রাসায়নিক সার বিতরণ করা হবে
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 










