০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দর্শনায় হোটেল মালিককে জরিমানা

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার রেলবাজারে জেলা টাস্কফোর্স কমিটি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান চালিয়ে আল্লাহর দান নামক একটি হোটেলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা টাস্কফোর্স কমিটি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানের নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সহযোগিতা করেন ক্যাব ও ছাত্র প্রতিনিধি এবং দর্শনা পৌরসভা।এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করেন জুলফিকারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল।এ সময় বাজারের বিভিন্ন হোটেল, ডিম, মুদিদোকান, মুরগি বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক

সজল আহম্মেদ বলেন, দর্শনা বাজারের মেসার্স আল্লাহর দান হোটেলের মালিককে আগে কয়েকবার সতর্ক করা হয়েছিল। তবে তার সত্ত্বেও সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও প্রক্রিয়াজাতকরণ, ফ্রিজে বাসি পচা দই সংরক্ষণ, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত দই তৈরি, দইয়ের মেয়াদ, মূল্য ও ওজন না লেখা এবং যথাযথভাবে মূল্য-তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, দই মিষ্টির মধ্যে পোকাসহ বিভিন্ন অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক খন্দকার জহুরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।সজল আহম্মেদ আরও বলেন, পরে বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্য-তালিকা প্রদর্শন করতে বলা হয়। এছাড়া সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার সম্পর্কে দেখুন

জনপ্রিয় খবর

চুয়াডাঙ্গার দর্শনায় হোটেল মালিককে জরিমানা

প্রকাশের সময় : ০৭:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪