
ঝিনাইদহ থেকে, ফজলুল কবির গামা:
ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার সকালে কোলা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে কোলা বাজারে বসে ছিলো কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লা। সেসময় রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে। স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক।
জানা গেছে, কোলা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় গোলাম সরোয়ার হোসেন মোল্লার সাথে পার্শবর্তী জামাল ইউনিয়নের বিএনপি নেতা হারুনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তারই জেরে এ হামলার ঘটনা বলে জানিয়েছে স্থানীয়রা।
কালীগঞ্জ থানার ওসি মানিক কুমার জানান, পূর্বশক্রতার জের ধরে এ হামলার ঘটনা ঘটে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 










