
শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে কৃষি এবং শিক্ষা উপকরন বিতরন করেছেন বাংলাদেশ কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি নামের একটি সংগঠন।
শনিবার (৯ নভেম্বর) দিনব্যাপী উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের টিডাবিøউ অফিস ও পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি আটভাইপাড়া গ্রামের জামাল উদ্দিনের বাড়ির আঙ্গিনায় এসব সামগ্রী বিতরন করা হয়।
এতে ১২০ জন দরিদ্র অসহায় কৃষকের মাঝে মোট ১৫০ কেজি বারি-১৪ জাতের সরিষা বীজ, ১০০জন কৃষকের মাঝে ৫ কেজি করে ব্রী ধান- ৮৯ জাতের ধান বীজ ও ২০০ জন স্কুল শিক্ষার্থীকে ১টি করে স্কুল ব্যাগ, খাতা কলম, পেন্সিল ও জুস বিতরন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) এর চেয়ারম্যান কৃষিবিদ মুহাম্মদ সামছুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য শামীমা মিলি, রফিকুল ইসলাম চৌধুরী রিপন, মো. শহিদুল ইসলাম, সদস্য ড. মুহাম্মদ ইসহাক আলী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 










