
আমি গুনাগার
মোঃ লাবলু হোসেন
দয়াল তুমি দয়া করো
আমি গুনাগার,
তুমি দয়া না করিলে
কে করিবে পার।।হাশর মাঠে আমি হবো
সেদিন আসামী,
তুমি হবে বিচারক গো
জগতের স্বামী।।
তুমি পূণ্য তুমি আশা
আমি পাপীদার #তোমার কাছে চাইনা আমি
স্বর্ণ অলংকার,
তোমার কাছে চাই গো দয়া
হে দয়ার ভাণ্ডার।।
তুমি বিনে কেবা আছে
আশা টা দেবার #তুমি আশা সব ভরসা
তুমি যে মহান,
তাইতো দয়াল সব ভুলিয়া
গাই তোমারই গান।।
তুমি একক সৃষ্টিকর্তা
নাই শরিক নাই আর #মোঃ লাবলু হোসেন লোকনাথ পুর দর্শনা চুয়াডাঙ্গা
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 















