
রাকিব হোসেন ঢাকা:
রাজধানী পুরান ঢাকার বকশীবাজার খানকা শরীফের কথিত ভন্ডপীর ও নরী কেলেংকারী এবং অবৈধ সম্পদের গড়ে তোলা সাঈদ আনোয়ার মোবারকী বাবু’র বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বুধবার সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে ভন্ডপীর বাবুর একাধিক স্ত্রী ও স্থানীয়দের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের বক্তব্যে ৬ষ্ঠ স্ত্রী কুলসুম বেগম বলেন, বাবু একজন নষ্ট মানসিকতার মানুষ, যে পোশাক পরিবর্তনের মতো নারী পরিবর্তন করে, একেরপর এক নারীকে ভোগ করাই তার নেশা।
অপর ভুক্তভোগী বাবুর স্ত্রী তুলি বলেন, নানা ধরনের প্রলোভন দেখিয়ে বাবু আমাদের বিয়ে করে আবার অনেক মেয়ের সাথে বিবাহ বহির্ভূত শারিরীক সম্পর্কে জড়ায় কিন্তু কিছুদিন পরে আবার নতুন মেয়েকে আকৃষ্ট করে।
কথিত এই পীরের নিজে এবং বিশ্বস্ত কেয়ারটেকার সগীরকে দিয়ে ফাঁসিয়েছেন একাধিক নারীদের। এই সগির আওয়ামী লীগের আবার কখনো কখনো বিএনপির নেতা এভাবেই তিনি ভিন্ন সময় একাধিক রূপ ধারণ করে। এই ভন্ড পীরের নারীদের যোগাযোগ করানো, বিয়ে এবং বিচ্ছেদ হয় সগিরের মাধ্যমেই। আইনি ঝামেলাও দেখাশোনা করে এই সগির।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবুর রহমান তার বক্তব্যে বলেন, এই ভন্ডপীর বাবু খানকা শরীফের মাধ্যমে পতিত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের যোগসাজশে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছিল। এদের বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 










