০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদয়ের আওয়াজ

হৃদয়ের আওয়াজ

– শাহানাজ পারভীন শিউলি

আমার হৃদয়ের আওয়াজ কেউ বুঝতে চায়নি,
চাইনি বুঝতে হাজারো আঘাতের যন্ত্রণা,
জরাজীর্ণ দেহকে খুবলে খেয়েছে সারাক্ষণ সারাবেলা,
আমি বড্ড বেশি কৃপণ নিজেকে করেছি অবহেলা।

আমি খঞ্জর খুঁজি অন্তর দেখি সীমাহীন প্রান্তর,
আমি অন্ধরাতে গাছের পাতার ফাঁকে ফাঁকে
দেখি হাজারো তাঁরার মাঝে একটি নক্ষত্র,
কোথাও নেই কারও সম্পূর্ণ কোন বৃত্ত।

আড়ালে করি কাঁদন
সীমাহীন কষ্টের মাঝে খুঁজি হৃদয়ের বাঁধন
কখনো পাথার হিল্লোল কখনো সিত্রাং পবন
কখনো হয়ে যায় হাসির ঢেউ খেলানো মাঠ
লেখার ভাষা বাড়িয়ে দিবো করবে সবাই পাঠ।

ট্যাগ:
রিপোর্টার সম্পর্কে দেখুন

জনপ্রিয় খবর

হৃদয়ের আওয়াজ

প্রকাশের সময় : ০৫:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

হৃদয়ের আওয়াজ

– শাহানাজ পারভীন শিউলি

আমার হৃদয়ের আওয়াজ কেউ বুঝতে চায়নি,
চাইনি বুঝতে হাজারো আঘাতের যন্ত্রণা,
জরাজীর্ণ দেহকে খুবলে খেয়েছে সারাক্ষণ সারাবেলা,
আমি বড্ড বেশি কৃপণ নিজেকে করেছি অবহেলা।

আমি খঞ্জর খুঁজি অন্তর দেখি সীমাহীন প্রান্তর,
আমি অন্ধরাতে গাছের পাতার ফাঁকে ফাঁকে
দেখি হাজারো তাঁরার মাঝে একটি নক্ষত্র,
কোথাও নেই কারও সম্পূর্ণ কোন বৃত্ত।

আড়ালে করি কাঁদন
সীমাহীন কষ্টের মাঝে খুঁজি হৃদয়ের বাঁধন
কখনো পাথার হিল্লোল কখনো সিত্রাং পবন
কখনো হয়ে যায় হাসির ঢেউ খেলানো মাঠ
লেখার ভাষা বাড়িয়ে দিবো করবে সবাই পাঠ।