১০:১৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আদর-বুবলীর ‘পিনিক’ আসছে

বিনোদন ডেস্ক: বিশাল অস্ত্রাগারের মধ্যে একটি আলিশান চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছেন আদর আজাদ। চোখে চশমা, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। ঘরের চারপাশে অস্ত্র আর অস্ত্র।ট্যাগ লাইনে লেখা ‘কেউ নিষ্পাপ না’।

এমনই একটি পোস্টার প্রকাশ করা হয়েছে গত বৃহস্পতিবার।সেটি ঢালিউডের নতুন একটি সিনেমার ফার্স্টলুক।জাহিদ জুয়েল পরিচালিত সিনেমাটিতে থাকছেন অভিনেতা আদর আজাদ ও অভিনেত্রী শবনম বুবলী। আগামী বছর ঈদুল ফিতরের এটি নির্মিত হচ্ছে।নাম দেওয়া হয়েছে ‘পিনিক’।ইতোমধ্যে শ্যুটিং শুরু হয়েছে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

আদর আজাদ ও শবনম বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন- আলিরাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, একে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু প্রমুখ।

সৈকত নাসিরের ‘তালাশ’ ছবির মাধ্যমে জুটি হিসেবে পথচলা শুরু আদর-বুবলীর। এরপর সাইফ চন্দনের ‘লোকাল’ ছবি দিয়ে আলোচনায় আসেন তারা। এবার জাহিদ জুয়েলের ‘পিনিক’ ছবিতে দেখা যাবে এই জুটিকে।

ট্যাগ:
রিপোর্টার সম্পর্কে দেখুন

জনপ্রিয় খবর

আদর-বুবলীর ‘পিনিক’ আসছে

প্রকাশের সময় : ০৫:৩১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪