০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে, বললেন দুদু

অনলাই ডেস্ক:

সরকারকে বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে। এ সরকারকে বিএনপি ব্যর্থ দেবে না। তবে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে, বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

জনগণের ভোটে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানান শামসুজ্জামান দুদু।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার মাজার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘মাওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ হতো কি-না সন্দেহ আছে। সকল অন্যায়, অনাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে আপসহীন থেকে মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।’

এসময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘মাওলানা ভাসানীকে তার হাতে গড়া আওয়ামী লীগ কখনো সম্মান বা শ্রদ্ধা প্রদর্শন করেনি।

বিএনপি গুণী মানুষের সম্মান দিতে জানে।’ মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে অন্তবর্তী সরকারের কোনো উপদেষ্টা না আসায় ক্ষোভ প্রকাশ করে সুলতান সালাউদ্দিন টুকু।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী সামছুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, আবুল কালাম আজাদ, ওবায়দুল হক নাসির ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

এর আগে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন বিএনপি নেতা-কর্মীরা।

ট্যাগ:
রিপোর্টার সম্পর্কে দেখুন

জনপ্রিয় খবর

যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে, বললেন দুদু

প্রকাশের সময় : ০৪:৪৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪