
জান্নাতুল ফেরদৌস,কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ অদ্য ২৩ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়, কুষ্টিয়া কর্তৃক অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ উত্তর পাড়া গ্রাম হতে আমির হোসেনের পুত্র সোহাগ কে ১৯ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। জানা যায় সোহাগ একজন মাদক ব্যবসায়ী ছিলেন।এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 















