০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিএসটিআই এর মোবাইল কোর্টেে অভিযানে ১০হাজার টাকা জরিমানা!

মোঃ রাশেদুল হক,ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় কার্যালয় রংপুর এবং লালমনিরহাট সদর উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে লালমনিরহাট সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে লালমনিরহাট সদর উপজেলার পুরান বাজারের চাঁদ বেকারী নামক প্রতিষ্ঠানে ব্রেড ও বিস্কুট পণ্যের সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০হাজর টাকা জরিমানা করা হয়। এছাড়া বিডিআর গেটে অবস্থিত সকল ফলের দোকানে ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায়, কিন্তু ভেরিফিকেশন সনদ না থাকায় দ্রুত আবেদন করার পরামর্শ প্রদান করা হয়।

উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দীন ও ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার সম্পর্কে দেখুন

জনপ্রিয় খবর

লালমনিরহাটে বিএসটিআই এর মোবাইল কোর্টেে অভিযানে ১০হাজার টাকা জরিমানা!

প্রকাশের সময় : ০৫:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪