০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শালিখায় একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

পাভেল মুন্সি, শালিখা মাগুরা সংবাদদাতাঃ

মাগুরার শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আলম (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংড়া বাজার থেকে এসআই লিটন গাজী ও সঙ্গীয় ফোর্স আসামীকে গ্রেফতার করে৷

শালিখা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান,মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহামুদা স্যারের দিকনির্দেশনায় এক অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আলমকে গ্রেফতার করা হয়েছে৷ জানা যায়, বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ কুমিল্লা ২০১২ সালে মাদক মামলায় আসামী মোঃ আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দীর্ঘদিন যাবৎ পলাতক থাকার পর আসামী মোঃ আলমকে শালিখা উপজেলার সিংড়া বাজার থেকে গ্রেফতার করে পুলিশ৷

গ্রেফতারকৃত আসামী মোঃ আলম শালিখা উপজেলার সাবলাট গ্রামের ফুল মিয়ার ছেলে ।

ট্যাগ:
রিপোর্টার সম্পর্কে দেখুন

জনপ্রিয় খবর

শালিখায় একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশের সময় : ০৭:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪