
রাকিব হোসেন,ষ্টাফ রিপোর্টারঃ
পুরান ঢাকা বকশী বাজারে এক ভন্ড পীরের আবির্ভাব হয়েছে। এই ভন্ড পীরের কাজ হচ্ছে চিকিৎসার নাম করে সুন্দরী মেয়েদের তার ফাঁদে ফেলে শারীরিক ও মানসিক নির্যাতন করা।
অনুসন্ধানে বেড়িয়ে এসেছে প্রেম ও বিয়ের নামে ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে কিভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় সাইদ আনোয়ার। অনুসন্ধানে বেড়িয়ে আসে তার প্রেম ও প্রতারণার নানা গল্প।
ভুক্তভোগীরা জানায় তার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন একাধিক ব্যক্তি।
এমতাবস্থায় এক ভুক্তভোগী জানায় তার সাথে অবৈধ সম্পর্ক করে। শুধু তাই নয় বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নিয়ে বিয়ে করেছে এই পর্যন্ত ১০ থেকে ১২ টি।
তার দ্বিতীয় স্ত্রী কুমকুম জানান : এই প্রতারক সাঈদ আনোয়ার মোবারক বিবাহিত মেয়েদের প্রতারণা ফাঁদে ফেলে তাদের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে পরবর্তীতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে বিয়ে করে কিন্তু কোন বিয়ে দুই মাস চার মাসের বেশি থাকেনা
বিয়ের কিছুদিন পরেই বেরিয়ে আসে আসে তার আসল রূপ, এর পরই শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি ভুক্তভোগী কুমকুম।
তিনি জানান তার স্বামীর আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালী নেতাকর্মীর সাথে সম্পর্ক থাকায় কোন ন্যায়বিচার পাইনি।
এছাড়াও তিনি আরো বলেন তার নিজ বাড়িতে একটি খানকা শরীফ আছে যেখানে বিভিন্ন মহলের লোকজন ও নারীদের নিয়ে জলসার আয়োজন করে।
মানুষের টাকা পয়সা আত্মসাৎ করা নারীদেরকে প্রতারণার ফাঁদে ফেলাই তার আসল কাজ। এই ভাবে তিনি প্রতারনা করে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। নারী ও শিশু নির্যাতনে ট্রাইবুনালে একাদিক মামলা দায় করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের দাবী এই ভন্ড পীরকে আইনের আওতায় এনে এমন দৃষ্টান্তু মূলক শাস্তি দেওয়া হোক যাতে অন্য কোন ব্যক্তি এমন জঘন্য কাজ করতে সাহস না পায়।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 















