০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা অঞ্চলী রানী হত্যাকান্ডে জড়িত আটক -১ : নগত ৫০হাজার টাকাসহ সোনা ও রুপার গহনা উদ্ধার

আশরাফুল ইসলাম :

চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ের ভিকটিম অঞ্জলী রানী হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, ঘটনার সাথে জড়িত আসামী গ্রেফতার।।উদ্ধার-স্বর্ণালংকার ও নগদ টাকা

জানা যায়,চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়াড় দক্ষিণপাড়াস্থ গণেশ প্রামানিকের স্ত্রী ভিকটিম অঞ্জলী রানী(৫০) কে গত ২০ অক্টোবর ২০২৪ তারিখ রোজ রবিবার সকাল ০৮:০০ ঘটিকা হতে বেলা ১১:০০ ঘটিকার মধ্যে যেকোন সময় আসামী ধারালো অস্ত্রদিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা নিশ্চিত করে ভিকটিমের বসতঘরের সাব-বাক্স এ রক্ষিত স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনার প্রেক্ষিতে ভিকটিম অঞ্জলী রানীর ভাই অশোক কুমার বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-০৮ তারিখ-২২ অক্টোবর ২০২৪ ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

বর্ণিত ঘটনার সংবাদ পেয়ে জনাব খন্দকার গোলাম মওলা,বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় তাৎক্ষণিকভাবে ঘটনার মূলরহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), চুয়াডাঙ্গার নেতৃত্বে সদর থানা,সাইবার ক্রাইম, গোয়েন্দা শাখা ও সিআইডির একাধিক টিম ঘটনার মূলরহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামীকে গ্রেফতারের লক্ষে মাঠে নামে।

অবশেষে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (জেলা গোয়েন্দা শাখা), চুয়াডাঙ্গার চৌকস টিম অভিযান পরিচালনা করে ২৬ অক্টোবর ২০২৪ তারিখ ভোর ০৫:১৫ মিনিটের সময় ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন শিংগা গ্রামস্থ আসামীর শ্বশুর মুস্তাক মন্ডল এর বসতবাড়ী হতে গ্রেফতার করেন।

ভিকটিম অঞ্জলী রানীকে হত্যাকান্ডের বিষয়ে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে, আসামী অকপটে হত্যার বর্ণনা প্রদান করে এবং আসামীর হেফাজতে থাকা ভিকটিমের ব্যবহৃত স্বর্ণালংকার ও নগদ টাকা বের করে দেয়।

ঘটনার বিষয়ে আসামী স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ
ওয়াদুদ ওরফে ওদু মন্ডল(৩০),পিতা-মৃত সুবাদ মন্ডল, মাতা-মৃত কোহিনুর বেগম, সাং-দৌলতদিয়াড়(দক্ষিণপাড়া), থানা ও জেলা-চুয়াডাঙ্গা।

উদ্ধারকৃত আলামতঃ
১) স্বর্ণের নেকলেস-০১টি। ২)স্বর্ণের পলা-০৩টি ৩)স্বর্ণের কানের দুল-০৪টি ৪)স্বর্ণের রিং কানের দুল-০১টি ৫)রুপার নুপুর-০২টি এবং নগদ ৫০,০০০/-(পঞ্চাশ হাজার)টাকা।

ট্যাগ:
রিপোর্টার সম্পর্কে দেখুন

জনপ্রিয় খবর

চুয়াডাঙ্গা অঞ্চলী রানী হত্যাকান্ডে জড়িত আটক -১ : নগত ৫০হাজার টাকাসহ সোনা ও রুপার গহনা উদ্ধার

প্রকাশের সময় : ০২:৫৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪